কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত যান চলাচল বন্ধ। ছবি : কালবেলা
বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত যান চলাচল বন্ধ। ছবি : কালবেলা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রামপুরায় ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টায় ব্লকেড করেন তারা। এ সময় বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উত্তাল হয়েছে রাজপথ। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ দাবিতে কর্মসূচি পালন করছে ৪৩টি রাজনৈতিক দল ও সংগঠন।

বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও শুক্রবার (৯ মে) বিকাল থেকে শাহবাগ মোড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

এখন পর্যন্ত কর্মসূচিতে অংশ নিয়েছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই ঐক্য, ইনকিলাম মঞ্চ, জুলাই মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রেভুলোশনারি জার্নালিস্ট এলায়েন্স, বিপ্লবী ছাত্র পরিষদ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি, রক্তিম জুলাই।

সোচ্চার ঢাবি, নিরাপদ বাংলাদেশ চাই, একতার বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, এইচআর এসএস, জুলাই ব্রিগেড, স্টুডেন্ট রাইটস ওয়াচ, আজাদ ফিলিস্তিন, জুলাই বিপ্লব পরিষদ, স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন, আমাদের মোহাম্মদপুর, জাস্টিস ফর অল, রেড এলায়েন্স, ছাত্র নাগরিক ঐক্য, ইউথ ফর পিস, ঢাকা মুভমেন্ট, ধানমন্ডি এলায়েন্স, কমিউনিটি এলায়েন্স, জুলাইয়ের প্রেরণা, মুক্তির আন্দোলন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, জনতার ঐক্য, আগামীর বাংলাদেশ, পিপলস একটিভিস্ট কোয়ালিশন প্যাক।

তবে এ আন্দোলনে বিএনপি এখনো যোগ দেয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বিএনপির বক্তব্যের বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের বক্তব্যে বলেছে। কাজেই বিএনপি হিসেবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তের বিষয় এটা। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে, আর কারা করবে না। এটা হচ্ছে আমাদের (বিএনপির) বক্তব্য।’

এদিকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না এলে আবারও সারা ঢাকা শহরে ব্লকেড এবং ঢাকা মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগের অবস্থান চলমান থাকবে বলে জানিয়ে ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিষয়টি জানান।

নাহিদ ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X