কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চায় : আমিনুল হক

সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা
সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি মাদকমুক্ত সমাজ গড়তে চায়, মাদকমুক্ত প্রতিটি এলাকা গড়তে চায়, পুরো বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে চায়।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর মিরপুর ও কাফরুল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমাদের অনেক সন্তান, তরুণ প্রজন্ম এবং যুবসমাজ মাদকের করাল গ্রাসে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই আমরা চাই মাদক নিয়ন্ত্রণে এনে জনগণকে সচেতন করতে। প্রত্যেকটি পরিবার, প্রতিবেশী ও নাগরিককে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হবে।

তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৮৩ লাখ তরুণ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। বিএনপি মাদকসেবীদের প্রথমে সতর্ক করে সচেতন করতে চায়। এরপরও যদি তারা সংশোধন না হয়, তবে আইনের আশ্রয় নেওয়া হবে।

চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে আমিনুল হক বলেন, বিএনপি কখনো চাঁদাবাজ, দখলবাজ বা মব সৃষ্টিকারীদের সমর্থন করে না। বর্তমানে যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, তারা পতিত আওয়ামী লীগ। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, সহনশীল ও ধৈর্যশীল থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না।

দলের সদস্য ফরম নবায়নে সতর্কতা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের পরীক্ষিত, জিয়া পরিবারের আস্থাভাজন ও নিবেদিত নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন করবো। কিন্তু যারা গত ১৭ বছর ধরে সুবিধাবাদী আচরণ করে রাতের আঁধারে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজি মুহাম্মদ ইউসুফ, মো. শাহ আলম প্রমুখ।

পরে বিকেলে কাফরুল থানা বিএনপি আয়োজিত সদস্য ফরম নবায়ন কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল হক।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X