সদর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গোলাপজল দিয়ে গোসল করে আ.লীগ না করার ঘোষণা

গোলাপজল দিয়ে গোসল করছেন আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা। ছবি : সংগৃহীত
গোলাপজল দিয়ে গোসল করছেন আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সদর উপজেলায় গোলাপজল দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলী হোসেন মৃধা (৪৮) নামে এক নেতা।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামের নিজ বাড়িতে মানুষের উপস্থিতিতে গোলাপজল দিয়ে গোসল করে আর আওয়ামী লীগ না করার শপথ নেন তিনি।

আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একইসঙ্গে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পেশায় ডেকোরেটর ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, আলী হোসেন মৃধা আওয়ামী লীগে যোগদানের পর নির্বাচনী প্রচারণায় ব্যাপক শোডাউন করেন। বজ্রযোগিনী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত করেন তিনিই।

আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা সাংবাদিকদের বলেন, আমার পরিবারের কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমি বাধ্য হয়েই নিজের ব্যবসা টিকিয়ে রাখতে ২০১৬ সালে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। আমি আর কখনো রাজনীতি করব না। রাজনীতির বাইরে থেকে সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X