শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০১:২০ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করবে’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের বৈঠক। ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের বৈঠক। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সব অধিকার সুরক্ষিত করতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১০ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা।

তিনি আরও বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করতে হলে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সেব রাজনৈতিক দল যেন এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে আসে, সেটাই প্রত্যাশিত।

ইউপিডিএফের পক্ষ থেকে দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্য সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফসহ এখন পর্যন্ত মোট ২৮টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X