কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আপত্তির পর এনসিসি থেকে সরে এলো ঐকমত্য কমিশন

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপ। ছবি : সংগৃহীত
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপ। ছবি : সংগৃহীত

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর বিকল্প হিসেবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত ও আপত্তিকে গুরুত্ব দিয়ে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিসি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা আপত্তি, মতবিরোধ ও উদ্বেগ আমলে নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রস্তাবে রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতির মতো নির্বাহী বা বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

প্রস্তাবিত কমিটিতে থাকবেন জাতীয় সংসদের উচ্চকক্ষ (যদি গঠিত হয়) এবং নিম্নকক্ষের স্পিকার।

এই নিয়োগ কমিটির ক্ষমতা সীমিত থাকবে শুধু সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়ায়। তবে আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রধান, কিংবা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ এই কমিটির আওতার বাইরে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X