কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র প্রস্তাব করবে জুলাই ঐক্য

বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র প্রস্তাব করবে জুলাই ঐক্য

বিপ্লবী জুলাইয়ের ঘোষণাপত্র প্রস্তাব করবে ‘জুলাই ঐক্য’। রোববার (১১ মে) রাতে লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, গণঅভ্যুত্থানের দুই হাজার শহীদের রক্তের ওপরে আমরা আজ দাঁড়িয়ে আছি।

তিনি বলেন, খুনি ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার দাবি নিয়ে গত বুধবার ‘জুলাই ঐক্যে’র ঘোষণা করি। যেখানে বর্তমানে ৬০’রও অধিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ঢাবি থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বসবভনের সামনে অবস্থান নেই। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেল ৪টা থেকে শাহবাগে অবস্থান নেয় জুলাই ঐক্য। একই দিন বিকেল সাড়ে ৫টায় যমুনার সমাবেশ থেকে ছাত্রজনতা শাহবাগে অবস্থান নেয়, যেখানে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠন হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এবি জুবায়ের বলেন, শনিবার রাতে দেশের অনেক সংগঠন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আমরা ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে’র সঙ্গে মিলে শাহবাগে অবস্থান নেই। আপনারা সকলেই অবগত আছেন গতকাল রাতে কৌশলে কিছু শব্দ ব্যবহার করে ইন্টেরিম সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা ঘোষণা করে। আমাদের দাবি ছিল দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু তা হয়নি। আগামীকাল সোমবার সরকার পরিপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে। আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। সরকারের পরিপত্রের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আরও একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই। আওয়ামী লীগের ডালপালা ও শেকড় যেখানে বিস্তীর্ণ সব উপড়ে ফেলতে হবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে ১৪ দল এবং সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই ঐক্যের সকল সংগঠকদের এক মতের ওপর ভিত্তি করে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলো- ১. জুলাই ঐক্যের পক্ষ থেকে বিপ্লবী জুলাই ঘোষণাপত্র সরকারের কাছে প্রস্তাব করবে; ২. সারা বাংলাদেশে জুলাইয়ের স্প্রিট ধারণকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করবে; ৩. তিন দফা দাবি পূরণে আমরা সরকারের পদক্ষেপগুলোকে পর্যবেক্ষণ করব; এবং ৪. আমরা সরকারের কাছে অহ্বান জানাচ্ছি বিভিন্ন সেক্টরে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য। অন্যথায় আমরা তালিকা প্রকাশ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X