কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও সন্ত্রাসদমন অত্যন্ত প্রশংসনীয় : মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান রবার্ট পিটেনজার ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান রবার্ট পিটেনজার ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশটিতে শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান এবং পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরামের (পিএসআইএফ) চেয়ারম্যান রবার্ট পিটেনজার।

জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনের শীর্ষ ফোরাম পিএসআইএফ সম্মেলনে যোগ দিতে লন্ডন পৌঁছে বুধবার (৩০ আগস্ট) সকালে ফোরামের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। লন্ডনের ম্যারিয়ট হোটেলের দি লাইব্রেরি হলে এ বৈঠকে রবার্ট পিটেনজার এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম।

যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি আমরা লক্ষ্য করছি।

পিটেনজার আরও বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসদমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ সময় দেশের উন্নয়ন-অগ্রগতি এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন এবং এ সহযোগিতা অব্যাহতভাবে আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। মন্ত্রী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে পিএসআইএফ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X