কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১০:০৯ এএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

টানা ১০ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত। ছুটি শেষে প্রিয় আঙিনার মায়া ছেড়ে কাজে ফিরেছে কর্মজীবী মানুষ।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগের শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার (৪ জুন)। এরপর বুধবার (৫ জুন) থেকে শুরু হয় ঈদের ছুটি। ৭ জুন সারা দেশে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

প্রাথমিক ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত—মোট ছয় দিন। এরপর নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন যুক্ত হয় অতিরিক্ত দুই দিন। ফলে ছুটি দাঁড়ায় ১০ দিনে। শেষ দিন ছিল শনিবার (১৪ জুন)। ছুটির আগেই নেওয়া হয়েছিল পরিকল্পিত পদক্ষেপ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৭ ও ২৪ মে, দুটি শনিবার অফিস খোলা রাখা হয়। যার ফলে কর্মঘণ্টা পূরণ হওয়ায় দীর্ঘ ছুটি কাটাতে কোনো বাধা ছিল না।

ছুটির শেষ দিন শনিবার (১৪ জুন) রাতেও থামেনি রাজধানীমুখী মানুষের স্রোত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরেছে হাজারো কর্মজীবী। শেষ মুহূর্তে নগরবাসী বাস, ট্রেন, প্রাইভেট কার—যা পেয়েছে, তাই চেপে ফিরেছে রাজধানীতে। এসময় গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর—সবখানেই যাত্রীদের ভিড় উপচে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১০

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১১

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৩

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৪

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৫

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৭

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৮

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

২০
X