কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝামাঝিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে দেখা গেছে ফিরতি যাত্রীদের উপস্থিতি।

তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলার দৃশ্য নেই। দূরপাল্লার বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছাচ্ছে এবং ট্রেন চলাচলও হচ্ছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। যাত্রীরা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেরার যাত্রা এবার অনেকটাই স্বস্তির। অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন, পথে কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি।

ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট- গাজীপুর, আমিনবাজার ও নারায়ণগঞ্জেও যান চলাচল ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত।

সাধারণত ঈদের পরদিন বা তৃতীয় দিন থেকেই রাজধানীতে ফেরা শুরু হয়, তবে এবার ঈদ পরবর্তী লম্বা ছুটির কারণে এখনো যাত্রীচাপ তেমন বাড়েনি। ফলে ঈদের ছুটির মাঝামাঝিতে ফিরতি যাত্রায় স্বস্তি পাচ্ছেন কর্মজীবীরা।

আন্তঃজেলা বাসের চালক সুজন মিয়া বলেন, ঈদের আগে বাড়ি যাওয়ার সময় প্রচণ্ড চাপ ছিল, কারণ প্রায় সবাই একসাথে রওনা দেন। কিন্তু ফেরার সময় মানুষ ধীরে ধীরে ফিরছেন, তাই সড়কে এখন তেমন চাপ নেই। তিনি বলেন, এই কারণে কোথাও কোনো ভোগান্তি হয়নি, যাত্রাও স্বাভাবিকভাবে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X