কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অফিস খুলছে কাল, রাজধানীর পথে বাড়ছে চাপ 

টার্মিনালগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। ছবি : সংগৃহীত
টার্মিনালগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। ছবি : সংগৃহীত

টানা ১০ দিনের ছুটি শেষে প্রিয় আঙিনার মায়া ছেড়ে কাজে ফিরবে কর্মজীবী মানুষ। আগামীকাল রোববার থেকে সব সরকারি-বেসরকারি অফিসে কর্মযজ্ঞ শুরু হবে।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই রাজধানীতে ফিরছে নগরবাসী। যার ফলে রাজধানীতে বাড়ছে যান চলাচলের চাপ।

গতকাল শুক্রবার ছিল ছুটির নবম দিন। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। সবাই পরিবার নিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন। গতকাল গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার এলাকায় ভোর থেকেই বাড়তি চাপ লক্ষ করা যায়।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। এ ছাড়া রিকশা, অটোরিকশা বা লোকাল বাসে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। এ সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রীর ভিড় দেখা যায়।

হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন বলেন, ভোরের দিকের বাসগুলোতে যাত্রীসংখ্যা একটু বেশি থাকে। এরপর সকাল ১০টা থেকে মোটামুটি বিকেল পর্যন্ত যাত্রীর চাপ কম। তবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গাড়িগুলোতে স্বাভাবিক দিনের মতোই যাত্রী আছে।

দেশের বিভিন্ন গন্তব্যে গাবতলী বাস টার্মিনালের সামনে সড়ক থেকে নির্দিষ্ট সময় পরপর বাসগুলো ছেড়ে যাচ্ছে। ৪০-৪৫ সিটের বাসগুলোতে ১৫-২০ জন করে যাত্রী দেখা যায়। আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। স্বাভাবিক রয়েছে যান চলাচল। কোনো যানজট দেখা যায়নি। ঢাকা-ময়মনসিংহ সড়কও অনেকটা স্বাভাবিক আছে।

কমলাপুরে ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। করোনা সতর্কতায় কর্তৃপক্ষ মাইকিং করছে। তবে মাস্ক পরার নির্দেশনা মানছে না কেউ। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এ চিত্র দেখা যায়। ট্রেনের সাধারণ নন-এসি বগিতে গাদাগাদি করে ঢাকায় আসছেন স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা। কেউই স্বাস্থ্যবিধি মানছেন না।

বেলা ১১টায় কিশোরগঞ্জ থেকে আসা এগারসিন্ধুর ট্রেনের যাত্রী মোবারক হোসেন জানান, পুরো পথ তিনি দাঁড়িয়ে এসেছেন। গাদাগাদি করে দাঁড়িয়ে এলেও মুখে মাস্ক নেই। করোনা সতর্কতার বিষয়টি তার জানা ছিল না। সৈয়দপুর থেকে আসা আরেক যাত্রী রহমান মিয়া বলেন, ট্রেনে ভালোই ভিড় ছিল। আগে থেকে টিকিট নিয়ে রেখেছিলাম। তাই বসে আসতে পেরেছি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়েছে ২৩টি ও এসেছে ১৪টি ট্রেন। ট্রেনের সূচি প্রায় স্বাভাবিক আছে। শুধু রংপুর এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে ঢাকায় ফেরা মানুষের ভিড়। বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা সদরঘাট হয়ে রাজধানীতে প্রবেশ করছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই করা লঞ্চ ঘাটে ভিড়তে দেখা যায়নি। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X