কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ
বিশেষজ্ঞদের পরামর্শ

পরিবর্তিত বাস্তবতায় পিকেএসএফের কর্মকৌশল পরিবর্তন প্রয়োজন

রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে আয়োজিত ‘পিকেএসএফ কৌশল ২০৩০’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি : কালবেলা
রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে আয়োজিত ‘পিকেএসএফ কৌশল ২০৩০’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি : কালবেলা

আর্থ-সামাজিক, প্রাযুক্তিক, দারিদ্র্য পরিস্থিতি ও মানুষের চাহিদার বিবর্তনের প্রেক্ষিতে দেশে টেকসইভাবে দারিদ্র্য নিরসন ও নিম্ন-আয়ের মানুষের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বর্তমান কর্মকৌশলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে এবং সে অনুযায়ী এর কার্যক্রমকে বিন্যস্ত করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে আয়োজিত ‘পিকেএসএফ কৌশল ২০৩০’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা।

পিকেএসএফের প্রতিষ্ঠাকালে পল্লী অঞ্চলের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত বাস্তবতা এবং বর্তমানে সেখানকার চিত্র এক নয় বিধায় শীর্ষ এ উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র, কর্মপরিধি ও কর্মপন্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে হবে।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। মূল উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন- পলিসি রিসার্চ ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. জাইদী সাত্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আব্দুস সাত্তার মন্ডল, আইএনএমের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, বিআইডিএসের মহাপরিচালক ড. একে এনামুল হক ও গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল, অর্থনীতিবিদ বজলুল হক খন্দকার, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মনজুর হোসেন, সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, গবেষক রুশিদান ইসলাম রহমান, ফাইনান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X