কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নতুন কমিটি 

মারুফা রহমান ও সুজন মাহমুদ। ছবি : সংগৃহীত
মারুফা রহমান ও সুজন মাহমুদ। ছবি : সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার (বিএমসিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত আট সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটির সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আট সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

শুক্রবার (১১ জুলাই) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। সে সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করারও ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষিত এই কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক আসিফ আদনান আজাদ, সহসভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ এবং গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন। সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ এবং সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে চলচ্চিত্র বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- বিখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট সংগীতশিল্পী কনকচাঁপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

নতুন এই কমিটি বিএমসিএসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বগুড়ার গণমাধ্যম ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X