কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল, সাড়া নেই ১১ দলের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। সিপিবিসহ ১০ দল সময় চেয়েছে। আর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা পার্টিসহ ১১ দল কোনো সাড়া দেয়নি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে পঞ্জিকা বছরের দলের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে ইসিতে ৫০টি দল নিবন্ধিত রয়েছে।

ইসির জনসংযোগ কর্মকর্তা জানান, এবার ২৯টি দল আজকের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে; ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। আর ১১টি দল নির্ধারিত সময়ে বার্ষিক প্রতিবেদন জমা দেয়নি। সাধারণত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর নজির রয়েছে।

তিনি আরও বলেন, যারা নির্ধারিত সময়ে জমা দেয়নি ও দলগুলোর সময় বাড়ানোর আবেদনের বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।

এক যুগের মাথায় এবার আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়েছে, তাই দলটিকেও অডিট রিপোর্ট জমা দিতে হয়েছে। আর প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতার মধ্যে ছিল না দলটি।

২০০৮ সালের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দল পরপর তিনবার আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করার বিধান আছে আইনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১১

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১২

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৩

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৪

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৫

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৬

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৭

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৮

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৯

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০
X