কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনে সুজন প্রণীত ‘জাতীয় সনদ’ হস্তান্তর

আলী রীয়াজের হাতে সনদটি তুলে দেওয়ার সময় সুজনের নেতারা। ছবি : কালবেলা
আলী রীয়াজের হাতে সনদটি তুলে দেওয়ার সময় সুজনের নেতারা। ছবি : কালবেলা

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে প্রণীত ‘জাতীয় সনদে’র একটি কপি জাতীয় ঐকমত্য কমিশনে হস্তান্তরে করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সোমবার (০৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে সনদটি তুলে দেন সুজন’ কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

এ সময় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। সুজনর প্রতিনিধি জুবাইরুল হক নাহিদ, মাহবুল আলম, জিল্লুর রহমান, মুশতারী বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সনদ হস্তান্তরকালে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ‘জাতীয় সনদ’ তৈরির জন্য সুজনকে ধন্যবাদ জানান এবং ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ তৈরিতে উক্ত সনদ সহায়তা করবে বলে মন্তব্য করেন।

সুজন নেতৃবৃন্দ জানান, ২০১৩ সালে কতগুলো মৌলিক বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে একটি খসড়া ‘জাতীয় সনদ’ প্রণয়ন করে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আটটি বিভাগীয় কর্মশালা আয়োজনসহ জাতীয় পর্যায়ে নাগরিক সনদ বিষয়ে একটি নাগরিক সংলাপ আয়োজন করা হয়। এছাড়া নাগরিক সংগঠন সুজন-এর পক্ষ থেকে কাঙ্ক্ষিত জাতীয় সনদের একটি খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের লক্ষ্যে সারাদেশে ১৫টি সংলাপের আয়োজন করেছে, যাতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়া জাতীয় সনদ চূড়ান্তকরণের জন্য মে-জুন মাসে ৪০টি প্রশ্ন সম্বলিত একটি জনমত যাচাই জরিপ পরিচালনা করা হয়েছে, যাতে ১ হাজার ৩৭৩ জন অংশগ্রহণ করেন। এসব সংলাপ ও জরিপ থেকে প্রাপ্ত নাগরিকদের মতামতের ভিত্তিতে সুজন তার জাতীয় সনদটি চূড়ান্ত করেছে, যা জাতীয় ঐকমত্য কমিশনে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা হবে বলে জানায় সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X