বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন সুজন

খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত
খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে চলতি মাসেই গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। তিন মাস পরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আর আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার নেই।

সুজন বলেন, তিনি সরাসরি নির্বাচনে না গেলেও পেশাদার কোচ হিসেবে বিসিবির সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশেষ করে কোচিং বা দেশের ক্রিকেটের মানোন্নয়নে কোনো ভূমিকা রাখার সুযোগ পেলে তিনি তা বিবেচনা করবেন। এছাড়া বোর্ড যদি তাকে উপযুক্ত মনে করে, তাহলে ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কোনো দায়িত্বেও কাজ করতে তিনি আগ্রহী।

সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে সুজনের দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়নের কৌশল গুরুত্ব পেয়েছে।

তামিমের বিভিন্ন পরিকল্পনা শোনার পাশাপাশি নিজের মতামতও তুলে ধরেন সুজন। একইসঙ্গে তিনি তামিমকে আগেই জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই।

উল্লেখ্য, চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে ১১ সদস্যের নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতির দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে। দায়িত্ব নেওয়ার পর তামিম জানান, আগামী জুনের মধ্যেই বিসিবির সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১০

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১১

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১২

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৩

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৪

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৫

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৬

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৭

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৮

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৯

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

২০
X