কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বাইডেনের সঙ্গে বসবেন মোদি

মোদি, হাসিনা ও বাইডেন (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত
মোদি, হাসিনা ও বাইডেন (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে শীর্ষ অর্থনৈতিক জি-২০ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর)। এর আগের দিন অর্থাৎ আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল সাড়ে ৫টায় লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন। এর পরপরই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে জি-২০ সম্মেলনে শুক্রবার দুপুরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সন্ধ্যায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

জানা গেছে, নরেন্দ্র মোদি-শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক শুরু হবে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায়, চলবে দেড় ঘণ্টা। বৈঠকে টাকা-রুপিতে লেনদেন সুগম করা, কৃষি খাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধন হবে।

শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর মোদি তার বাসভবনেই বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর বাইডেনের এটাই প্রথম ভারত সফর। গত জুনে মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি ও বোঝাপড়ার বিষয়গুলো আরও এগিয়ে নিতে আজ শুক্রবারের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা-মোদির এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে দুই দেশের জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের নির্বাচন ঘিরে প্রধানত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব সক্রিয়। হাসিনা সরকারের ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করেছে। যা প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে কিছুটা চিন্তায় রেখেছে।

এর আগে শুক্রবার নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, আজ তিনি তার বাসভবনে তিনটি বৈঠক করবেন।

প্রথমটি মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে, দ্বিতীয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৃতীয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। বৈঠকগুলোতে ওই দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারে জোর দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জানা গেছে, নরেদ্র মোদির সঙ্গে বৈঠকের পরই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসার কথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। এ সময় কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও তার সঙ্গী হতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X