কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৬ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে দুজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার ও চারজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বদলির তথ্য গণমাধ্যমকে জানায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে জানানো হয়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোন ও পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতোয়ালি হিসেবে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X