কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের মাইক বিভ্রাটে অধিবেশন স্থগিত

জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি
জাতীয় সংসদ অধিবেশন। পুরোনো ছবি

জাতীয় সংসদ অধিবেশনের মাইক বিভরাটের কারণে অধিবেশন ১০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় সূচী অনুযায়ী বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই এ গোলযোগ দেখা দিলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন স্থগিত করার ঘোষণা দেন।

তার আগে অধিবেশন শুরু হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে হাতের বিকল্প মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।

এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনোযোগ আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার কানে কিছু শোনা যাচ্ছে না। এ সময় বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক এর রিপোর্ট উপস্থাপন শেষে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, যেহেতু কিছু শোনা যাচ্ছে না সেহেতু অধিবেশন ১০ মিনিট স্থগিত ঘোষণা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X