কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের আশা-ভরসার স্থল শেখ হাসিনা : স্পিকার

সহায়তা বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত
সহায়তা বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মসূচির সফলতার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছেন। শেখ হাসিনা সরকার গঠন করলেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়। তাই জনগণের আশা-ভরসার স্থল শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের পথসভা, তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, শিক্ষা খাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদেরও বিভিন্ন ভাতার আওতায় এনেছেন।

হিলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে পারছেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সারা দেশের মতো পীরগঞ্জেও প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় তিনি পীরগঞ্জের ভোটারদের কাছে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগ দিয়ে স্পিকার বলেন, পীরগঞ্জের মা-বোনদের সার্বিক অবস্থা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপর তিনি জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে রোগীদের প্রাপ্ত আর্থিক সহায়তার চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের ইম্প্যাক্ট প্রকল্পের ঋণের চেক, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং পীরগঞ্জ পৌরসভার উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, স্প্রে মেশিন, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান, রংপুর পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X