কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৪ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সংকট নিরসনে প্রধানমন্ত্রীকে সংলাপ ডাকার আহ্বান জাপা এমপিদের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপ ডাকার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা বলেন, সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে দেশকে নিয়ে যাওয়ার সময় এখনই। না হলে পরিস্থিতি সংঘাতের দিকে যাবে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তবে এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।

বিরোধী দলের সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধুকন্যার সময় এখন একটি হাই টাইম ডায়ালগ ডাকার, শান্তি প্রতিষ্ঠা করার এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে দেশকে নিয়ে যাওয়ার।

তিনি বলেন, ভোট সামনে রেখে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সামনেও হবে। গার্মেন্টসে আন্দোলন হচ্ছে। বিএনপিও আন্দোলন করছে, সেখানেও মারামারি হচ্ছে। সংঘাত দৃশ্যমান হচ্ছে।

জাপা এমপি বলেন, এ মুহূর্তে আজকে সংঘাত আছে, জনমনে আতঙ্ক আছে। যেহেতু ড্রাইভিং হুইলে আছে সরকার, যেহেতু সরকার ক্ষমতায় আছে আইন প্রণয়নের ক্ষমতা, সমাধানের ক্ষমতা সরকারের হাতে, সরকারের এ বিষয়ে ডায়ালগ যাকা উচিত। আলোচনা করা উচিত।

রিজার্ভ ৪৮ বিলিয়ন থেকে ২০ মিলিয়ন ডলারে নেমেছে উল্লেখ করে শামীম হায়দার বলেন, বহির্বিশ্বের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়, এক তরফা ইলেকশন হলে অর্থনৈতিক সম্পর্ক খারাপ হলে আমাদের এলসি কম আসবে, এটা আরও কমবে, একটা সময়ে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী ২-৩ বছর পর।

তিনি বলেন, রাষ্ট্র ও সরকার তো এক দিনের জন্য না। একটা ভোটের জন্য না। দীর্ঘদিনের জন্য।

জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমদ বলেন, আজ গোটা দেশ অশান্ত। অবরোধে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগের যে পরিস্থিতি দেশ সেদিকে যাচ্ছে। এর সুষ্ঠু সমাধান জরুরি। গার্মেন্টস শ্রমিকেরা রাস্তায় নেমেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে যথাসময়ে নির্বাচন। কীভাবে হবে? ২০১৪ সালের মতো? এর কী জবাব?

তিনি আরও বলেন, শান্ত পরিবেশ ফিরিয়ে আনুন, নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনুন, শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১১

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১২

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৩

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৪

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৫

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৬

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৭

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৮

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৯

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

২০
X