কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘সব নির্বাচনই সুষ্ঠুভাবে হয়েছে, একটি প্রাণও যায়নি’

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা এ পর্যন্ত যত নির্বাচন করেছি সবই সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। একটি প্রাণও যায়নি। কোথাও মারামারি হয়ে জ্বালাও-পোড়াও হয়নি। প্রত্যেকটি নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা- জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘এই বিষয়টি আমাদের নয়। আমাদের বিষয় সংবিধানে যেভাবে বলা আছে, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। রাজনৈতিক দলগুলো বিষয়টা দেখবে।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার চিন্তা আছে কিনা- জানতে চাইলে মো. আলমগীর বলেন,‘ এ মুহূর্তে কোনো চিন্তা-ভাবনা করা হয়নি।’

কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থাশীল কি না- জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘আমরা সবার ওপর আস্থাশীল। কারণ যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন, তারা সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন। তারা যেহেতু সরকারের, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা তো ডিসিপ্লিনারির মধ্যে থাকেন। তারা স্থানীয় পর্যায়ের নির্বাচন, উপনির্বাচন, জাতীয় নির্বাচন অনেক নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। অতএব তাদের প্রতি আস্থা না থাকার কোনো কারণ নেই।’

রোডম্যাপে ছিল যে, কমিশন সবার (রাজনৈতিক) আস্থা অর্জন করবে। কতটুকু আস্থা এ পর্যন্ত অর্জন করতে পারলেন- মো. আলমগীর বলেন, ‘আমরা এ পর্যন্ত যত নির্বাচন করেছি, সবই সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। একটি প্রাণও যায়নি। কোথাও মারামারি হয়ে জ্বালাও-পোড়াও হয়নি। প্রত্যেকটি নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। যেখানে সামান্য ত্রুটি হয়েছে সেগুলোও আমরা আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছি। দায়িত্ব পালনে আমাদের শতভাগ আন্তরিকতা ছিল এবং আমরা মনে করি, জনগণ সেটা ভালোভাবে নিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X