কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক ইয়ুথ ক্লাবকে হস্তান্তর, ডিএনসিসিকে আইনি নোটিশ

শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক। ছবি : সংগৃহীত
শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক। ছবি : সংগৃহীত

আদালতের নির্দেশনা অমান্য করে শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্কটিকে চুক্তির মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাবের হাতে তুলে দেওয়া, খেলাধুলার জন্য ভাড়া আদায় এবং সাধারণ নাগরিকদের ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও গুলশান ইয়ুথ ক্লাবের ড. ওয়াহিদুজ্জামানকে আইনি নোটিশ পাঠিয়েছেন পরিবেশকর্মীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশবাদীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ তাদের এ আইনি নোটিশ পাঠান।

নোটিশ প্রেরণকারীরা হলেন— সংবিধান রিফর্ম কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সিএলপিএ-এর সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মাহমুদ খান, পরিবেশকর্মী আমিরুল রাজিব ও তেঁতুল তলা মাঠ রক্ষা কমিটির সমন্বয়কারী সৈয়দা রত্না।

পরিবেশবাদীরা অভিযোগ করে বলেন, শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক (পূর্ববর্তী গুলশান সেন্ট্রাল পার্ক) অবৈধভাবে হস্তান্তরের মাধ্যমে সুপ্রিম কোর্টের তিনটি রিটের নির্দেশনা লঙ্ঘন করেছে ডিএনসিসি। চুক্তি প্রণয়নের ক্ষেত্রে ডিএনসিসি ও গুলশান ইয়ুথ ক্লাব আদালতের নির্দেশনা লঙ্ঘন করে চুক্তি সম্পাদন করেছে। চুক্তিটি মাঠ, পার্ক, জলাধার আইন ২০০০ এবং রাজউকের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের চুক্তির শর্তের লঙ্ঘন, ডিএনসিসি, সিটি করপোরেশন আইন ২০০৯ এর ধারা ৮০ (১) (গ) লঙ্ঘন করেছে।

পরিবেশবাদীদের অভিযোগ, সরকারি সম্পত্তি একটি বেসরকারি ক্লাবের লাভ এবং আয়ের জন্য তুলে দিতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। ডিএনসিসির এ ধরনের অবৈধ চুক্তি শুধু আইনের লঙ্ঘন নয়, দুর্নীতি দমন আইনের তপশিলভুক্ত একটি অপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১০

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১১

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৩

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৪

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৫

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৬

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৭

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৮

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৯

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

২০
X