কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আবরারের গল্প আমাদের প্রজন্মের সাহসের গল্প’

ঢাবির আরসি মজুমদার হলে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি : কালবেলা
ঢাবির আরসি মজুমদার হলে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি : কালবেলা

‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে অনুষ্ঠিত এ সেমিনারে রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকসুর ভিপি সাদিক কায়েম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।

আবরার ফাইয়াজ বলেন, বেশ কয়েক বছর পার হলেও এখনো আমার ভাই আবরার ফাহাদের হত্যার বিচার হয়নি। আমরা বিচার চাই। আবরার কোনো দলের প্রতিনিধি ছিলেন না- তিনি ছিলেন বাংলাদেশের সন্তান।

ঢাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের বীজ বপন করেছিলেন শহীদ আবরার ফাহাদ। সে সময় শিবির সন্দেহে শিক্ষার্থীদের পিটিয়ে হত্যা করা হতো, কিন্তু কোনো প্রতিবাদ উঠত না। আজ আমরা সেই ভয় ভাঙার প্রজন্ম। জাতির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছেন। আমরা কুষ্টিয়ায় তার কবর জিয়ারত করেছি। তার মা আমাদের বলেছিলেন- ‘আমার ছেলের মতো যেন আর কোনো ছেলের ভাগ্য না হয়।’ আমরা চাই বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ করা হোক।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ইসলামপন্থি নেতাদের ফাঁসি পর্যন্ত সবকিছুই পরিকল্পিতভাবে করা হয়েছে। যারা নামাজ পড়ে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়।

মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রব বলেন, আমি ৪১ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। একসময় ‘আল্লাহু আকবর’ বললে এখানে লাশ পড়ত। আমাদের সমুদ্র এলাকা পর্যন্ত তারা বিক্রি করে দিয়েছে- এখন স্বাধীনতার নামে বাংলাদেশকেই বন্দি করা হয়েছে।

অনুষ্ঠানে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমি আর আবরার একই বিভাগের ছাত্র ছিলাম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই আবরারকে হত্যা করা হয়। আমাদের দেশে প্রগতিশীলতার নামে ইসলামবিদ্বেষ ও ভারতপ্রীতি লালিত হচ্ছে। আবরারের গল্প আমাদের প্রজন্মের সাহসের গল্প।

সেমিনারে বক্তারা বলেন, আবরার ফাহাদ শুধু এক ব্যক্তির নাম নয়- তিনি প্রতিরোধের প্রতীক। তাকে ভুলে গেলে বাংলাদেশ নিজের আত্মপরিচয় হারাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১০

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১১

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১২

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৩

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৪

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৫

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৬

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৭

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৮

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

২০
X