ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তাত্ত্বিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক জ্ঞানের কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে অপরাধ বিজ্ঞান চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগে যাত্রা শুরু করেছে আধুনিক ‘ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’।

বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি ক্রিমিনোলজি বিভাগের এই উদ্যোগকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং ল্যাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগাত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ল্যাবটির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. তৈয়বুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন। স্বাগত বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ও ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ।

নতুন এই ল্যাবের মাধ্যমে অপরাধ তদন্ত, ফরেনসিক বিশ্লেষণ এবং গবেষণাভিত্তিক শিক্ষায় ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X