কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হজে ব্যয় না হওয়া টাকা এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পুরোনো ছবি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পুরোনো ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে। তবে টাকাগুলো হাজিরা ফেরত পাবেন না বলেও জানান তিনি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

কারা টাকা ফেরত পাবেন এমন বিষয়ে ড. খালিদ হোসেন বলেন, এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।

আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বে জানিয়ে খালিদ হোসেন আরও বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সঙ্গে মিটিং আছে। আশা করি, হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

এ সময় উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বলেন, আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। আমরা টাকা লুট করিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X