কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় ভয়ংকর ঘূর্ণিঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত লিবিয়ার বন্দর নগর দারনার একাংশ। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত লিবিয়ার বন্দর নগর দারনার একাংশ। ছবি : সংগৃহীত

ভয়ংকর ঘূর্ণিঝড় ড্যানিয়েলে লিবিয়ার দারনা শহরে বসবাসরত ছয় বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়- নিহতদের মধ্যে রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব রয়েছেন। তবে বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছু সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।

পোস্টে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দেরনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মুত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X