কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়া থেকে ফিরবে আরও ২৬৩ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি : সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ডিটেনশন সেন্টারে আটক আরও ২৬৩ জন অনথিভুক্ত বাংলাদেশি অভিবাসীকে ৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলিতে এর মিশন এবং আইওএম-এর আর্থিক সহায়তায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।’

এর আগে ২৮ ও ৩০ নভেম্বর যথাক্রমে ১৪৩ ও ১১০ জন বাংলাদেশি বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে একই প্রক্রিয়ায় লিবিয়া থেকে এখানে ফিরে আসেন। এসব বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীদের ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে পকেট মানি ও খাদ্যসামগ্রী হিসেবে ৫,৮৯৬ টাকা দেওয়া হয়েছে। রফিকুল আলম লিবিয়া থেকে অনিয়মিত বাংলাদেশিদের প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X