কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:২১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে থাকা ১৪৩ জন

বিমানবন্দরে অভিবাসীদের সিরিয়াল। ছবি : বাসস
বিমানবন্দরে অভিবাসীদের সিরিয়াল। ছবি : বাসস

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে লিবিয়া। গত দুই বছরে বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটি। এবার লিবিয়া থেকে বাংলাদেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি। তারা অবৈধ অভিবাসনের দায়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

বুধবার (২৯ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া থেকে আরও ১৪৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। রাজধানী ত্রিপোলির একটি কারাগার থেকে জাতিসংঘ অভিবাসন এজেন্সির সহায়তার তাদের দেশে ফেরত পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চ্যার্টার্ড ফ্লাইটে ১৪৩ অভিবাসীকে নিয়ে একটি বিমান ঢাকায় অবতরণ করেছে। এ ছাড়া আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আরও অভিবাসীকে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরো জানিয়েছে, গত দুই বছরে চার লাখ ৬৬ হাজার ৬৬৬ জন অভিবাসীকে স্থায়ীভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সরকারি তথ্যমতে, ২০২৩ সালের জুন পর্যন্ত এক বছরে অন্তত ১০ লাখ বাংলাদেশি উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছেন।

ব্রাক অভিবাসন বিভাগ ঢাকার প্রধান শরিফুল হাসান আনাদোলু এজেন্সিকে বলেন, লিবিয়া থেকে ফেরত আসা ৯৬৮ জন বাংলাদেশিকে আমরা সাহায্য করেছি।

তিনি বলেন, এসব বাংলাদেশি ভাগ্য বদলাতে ও উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। তবে বৈধ কাগজপত্র না থাকায় ভূমধ্যসাগরের বিপদসংকুল পথই ছিল তাদের ভরসা।

ব্রাকের এ কর্মকর্তা আরও জানান, গত দুই বছরে বাংলাদেশ থেকে ২০ লাখ অভিবাসী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত সময়ে তারা দেশ ছেড়েছেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X