কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ভয়াবহ আগুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানি ও রপ্তানির পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ অবস্থায় আমদানি-রপ্তানি কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু রাখার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বলেছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইকুয়িপমেন্ট মেইনটেন্যান্স) স্থান দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া চালু করেছে ঢাকা কাস্টম হাউস।

কাস্টমস কর্তৃপক্ষ উল্লিখিত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে, ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপন করেছেন। ওই গেট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে ঘটনাস্থলে ছিলেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্ল্যাটুন বিজিবিসহ পুলিশ-আনসার সদস্যরা। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আমদানি করে রাখা প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X