কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ২০ অক্টোবর জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সই করেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অগ্নিদুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, মাঠ প্রশাসনের এসব অফিসে সংরক্ষিত রেকর্ড ও নথিপত্র জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ। তাই আকস্মিক অগ্নিকাণ্ড বা অন্য কোনো বিপর্যয়ে যাতে এগুলোর ক্ষতি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

চিঠিতে দেশের সব জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো এ নির্দেশনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X