কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি : সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি : সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফরে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। দুই নেতা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।

আজ দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টা নাগাদ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের সময় প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশে বসবাসরত ভুটানি সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

ভুটান জানায়, এ সফরের মাধ্যমে ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুদেশের মধ্যে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে, যা দুদেশের জন্য পারস্পরিক সুবিধা আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X