কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

রেলের ইঞ্জিন রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ১২ জন। ছবি : কালবেলা
রেলের ইঞ্জিন রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ১২ জন। ছবি : কালবেলা

‘বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। দক্ষিণ কোরিয়া সরকারের অনুদান প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) তারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রশিক্ষণে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের ১০ জন এবং সমন্বয়ক হিসেবে দুইজন কর্মকর্তা অংশ নিচ্ছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণটি দক্ষিণ কোরিয়ার বুশানে কোরিয়া রেল ওয়ার্কশপে অনুষ্ঠিত হবে। প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকারের অর্থ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় এরই মধ্যে পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপে দুই দফায় মোট ৬০ জন কর্মী অংশগ্রহণ করেন। কোরিয়ান প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করেন। মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১০

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১১

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১২

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৩

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৪

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১৫

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১৬

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৭

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৮

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৯

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

২০
X