কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (মঙ্গলবার) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র।

তাদের মধ্যে রয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি এবং মালদ্বীপের রাষ্ট্রপতির একজন প্রতিনিধি। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

জানা গেছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা আগামীকাল তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফরের কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল (বুধবার) জাতীয় ছুটি ঘোষণা ঘোষণা করেছে। তাছাড়া বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশ খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তানসহ অনেক দেশ খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রশংসা করে শোক প্রকাশ করেছে। সিঙ্গাপুর হাইকমিশনও তার অবদান স্মরণ করে শোক জানিয়েছে।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জাতির অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X