কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

মস্তিষ্কে স্ট্রোক ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে সংকটাপন্ন হুজাইফা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের মস্তিষ্কের রক্তনালিতে গুলির আঘাত লেগে স্ট্রোক হয়েছে। এতে মস্তিষ্কের ডান পাশে চাপ বেড়ে গেছে এবং তার অবস্থা এখনো সংকটাপন্ন রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এ তথ্য জানানো হয়।

বোর্ডের ভাষ্য, গুলির কারণে হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, যা তার বর্তমান জটিল শারীরিক অবস্থার প্রধান কারণ।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে যে চিকিৎসা চলমান রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুটিকে এখনো মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালু রয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, হুজাইফার গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে ৭, যা তার অবস্থাকে গুরুতর হিসেবে নির্দেশ করে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ পর্যায়ে তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা

বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অবস্থা অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X