কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ব্যাংক হিসাবে সম্মানী ভাতার অর্থ জমা হওয়ার নিয়ম থাকলেও চলতি মাসে নির্ধারিত সময়ে টাকা না পৌঁছানোয় সুবিধাভোগীদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ দেখা দেয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক সমস্যা এবং প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই জটিলতা তৈরি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার (২ ফেব্রুয়ারি) সুবিধাভোগী মুক্তিযোদ্ধা বা তাদের স্বজনদের নিজ নিজ ব্যাংক হিসাব থেকে ভাতার টাকা তুলতে পারবেন।

জানা গেছে, নিয়ম অনুযায়ী গত ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ব্যাংক হিসাবে ভাতার অর্থ জমা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন অর্থ জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। রোববার (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় উদ্বেগ আরও বাড়ে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। এর ফলে সুবিধাভোগীরা সাময়িক ভোগান্তির মুখে পড়েছেন।

মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, সমস্যাটি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সোমবার থেকে সুবিধাভোগী মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।

কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাভোগীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১১

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১২

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৩

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৪

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৫

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৬

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৭

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৮

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৯

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

২০
X