কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসির নিবন্ধন পেতে ফের দেড় শতাধিক পর্যবেক্ষক সংস্থার আবেদন

নির্বাচন কমিশন। পুরোনো ছবি
নির্বাচন কমিশন। পুরোনো ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে ফের দেড় শতাধিক দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। তাদের বেশিরভাগই প্রথমবার বাদ পড়া সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছর ১৮ জানুয়ারি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য প্রথম আবেদন আহ্বান করে ইসি। তখন নির্ধারিত সময়ে ১৯৯টি এবং পরে ১১টিসহ মোট ২১০টি সংস্থা নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করে। তাদের কাগজপত্র বাছাই করে গত ৮ আগস্ট ৬৮টির খসড়া প্রকাশ করে কমিশন। ওই ৬৮টি সংস্থার ওপর দাবি-আপত্তি জমা দেওয়ার শেষ ছিল ৩১ আগস্ট। এতে দুটি সংস্থার বিষয়ে অভিযোগ জমা পড়ে। সেগুলো শুনানি করে ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। আর আপত্তির শুনানি শেষে দুই সংস্থার মধ্যে মানিকগঞ্জের হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের নাম পরিবর্তন করতে বলেছে কমিশন। আর ঢাকার রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এই দুই সংস্থার নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি এখনো চলমান বলে জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, যেহেতু আগের নির্বাচনগুলোতে এত কমসংখ্যক পর্যবেক্ষক সংস্থা ছিল না। তাই এবার এমন সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। তা ছাড়া নিবন্ধন দৌঁড়ে এগিয়ে থাকা এসব সংস্থার বেশির ভাগই উপজেলাভিত্তিক। বড় পরিসরে বা সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে এমন পর্যবেক্ষক সংস্থা একেবারেই কম। তাই পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বাড়াতে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করে ইসি। রোববার পর্যন্ত আবেদনের সুযোগ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দফার এ তালিকা আমরা এখনো চূড়ান্ত করতে পারিনি। তবে আমাদের যে হিসাব রয়েছে তাতে এবার দেড় শতাধিক আবেদন জমা পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X