কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিক সেবায় স্বচ্ছতা আনতে ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’-এর যাত্রা শুরু

রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে  ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন। ছবি : কালবেলা
রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ‘শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন। ছবি : কালবেলা

নাগরিক সেবায় স্বচ্ছতা, প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চালু হয়েছে দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম— মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ ও কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম উৎসব ও অন্যান্য সময়ে বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা প্ল্যাটফর্ম দুটি সফলভাবে চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়া নাগরিকদের কাছে পৌঁছে যায়— এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে হবে এবং আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। আশা করি, পরবর্তী নির্বাচিত সরকার এই উদ্যোগগুলো আরও এগিয়ে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X