কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এফইআরবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন কালবেলার হাসান আজাদ

হাসান আজাদ। ছবি : কালবেলা
হাসান আজাদ। ছবি : কালবেলা

দেশের এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি এম. আজিজুর রহমান রিপন এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের চিফ রিপোর্টার সেরাজুল ইসলাম সিরাজ ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) চরচা'র বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দৈনিক বণিকবার্তার ডেপুটি চিফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল, পরিচালনা সদস্য দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী শোভা ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।

নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের বর্তমান পরিচালক শামীম হাসান ও পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।

নির্বাচনের পূর্বে এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X