কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ এএম
অনলাইন সংস্করণ

দৈনিক দিনকালের নতুন সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন

আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত
আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন।

সাংবাদিকতা ও রাজনীতির দীর্ঘ সংগ্রামকে যারা বুকে লালন করেন, তাদের মধ্যে নিবেদিত নেতৃত্বের প্রতীক আতিকুর রহমান রুমন। কর্মময় ও পেশাগত জীবনের এক বর্ণাঢ্য অধ্যায় রয়েছে তার। তিনি বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা।

বগুড়ার মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি বহু বছর ধরে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে সাংবাদিকতা এবং রাজনীতির মিশ্রধারায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বিএনপির আন্দোলনের প্রতিটি বাঁকে তার ভূমিকা যেমন স্পষ্ট, তেমনি গণমানুষের স্বার্থে সাংবাদিকতার কলমও ছিল তার নিরন্তর মাধ্যম। আতিকুর রহমান রুমন শুধু একজন নেতা বা সাংবাদিক নন বরং তিনি বিএনপির প্রতিটি কর্মীর আত্মার অংশ, যিনি রাজনৈতিক সংগ্রাম, সাংবাদিকতা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছেন। ফ্যাসিস্ট শাসনামলের দীর্ঘ সময়ে নানাভাবে নিজ উদ্যোগেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ মে মাসে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আতিকুর রহমান। তারা তিন বোন, চার ভাই। পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী ও এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি ছিলেন দানশীলতার জন্য ব্যাপক পরিচিত।

রুমনের শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবং ঠিক সেখান থেকেই ছাত্র রাজনীতির পাশাপাশি হাতেখড়ি হয় সাংবাদিকতার। সাংবাদিকতার সুবাদে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্স্, তুরস্ক, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটানসহ নানা দেশ সফর করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X