কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ এএম
অনলাইন সংস্করণ
বক্তব্যের বিকৃতিতে বিভ্রান্তি

বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে উপদেষ্টা ফাওজুলের চিঠি

বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
বিদায়ের আগে ক্ষমা চেয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

প্রশাসন নিয়ে নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও বিকৃতিতে সৃষ্ট বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে দেওয়া এক চিঠিতে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার অনুরোধ জানান।

ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

নাসিমুল গনিকে লেখা চিঠিতে উপদেষ্টা বলেন, ‘তুমি জানো যে, আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আমার কার্যকালের পরিসমাপ্তি ঘটবে।’

‘আমার কার্যকালে আমার দায়িত্বাধীন ও অন্য সব মন্ত্রণালয়ের সচিবদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। বিদ্যমান পদ্ধতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ও কিছু উদ্যোগ আমাদের মেয়াদে সম্পন্ন করা সম্ভব হয় নাই। এর দায়ভার সম্মিলিতভাবে আমাদের।’

চিঠিতে আরও বলা হয়, আমাদের উল্লেখযোগ্য উদ্যোগগুলো বাস্তবায়ন না হওয়ায় আমি গত ২৭ জানুয়ারি হতাশা ব্যক্ত করে বলেছিলাম, ‘মানুষ সরকারি দপ্তরের ভূমিকায় এতটাই ক্ষুব্ধ যে, একজন আমাকে বলেছে, মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে এই বিমানটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল।’ কিছু সংবাদপত্র, টিভি ও যোগাযোগ মাধ্যমে ‘একজন আমাকে বলেছে’ শব্দগুলো বাদ দিয়ে এটিকে আমার বক্তব্য হিসেবে প্রচার করেছে, যা সেদিনের সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বা আমার বক্তৃতার সম্পূর্ণ ভিডিও শুনলেই প্রমাণিত হবে। উল্লেখযোগ্য যে, মাইলস্টোন দুর্ঘটনার দিন আমি নিজেই সচিবালয়ে কর্মরত ছিলাম।

উপদেষ্টা ফাওজুল কবির আরও লিখেছেন, যা হোক, অগ্রজ সচিব হিসেবে, আমার বক্তব্যের বিকৃতির কারণে সৃষ্ট এ বিভ্রান্তিকর সংবাদের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। বিষয়টি তোমার কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনলে খুশি হবো।

‘আমি আশা করবো- দলীয় আনুগত্য বাদ দিয়ে পেশাদার আমলা হিসেবে কাজ করবে এবং জনস্বার্থকে সবার ওপরে প্রাধান্য দেবে’ -মন্ত্রিপরিষদ সচিবকে লেখেন উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১০

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১১

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৩

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৪

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৫

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৬

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৭

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৮

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৯

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

২০
X