কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আর কতদিন যমুনায় থাকছেন ড. ইউনূস 

ড. মুহাম্মদ ইউনূস (ইনসার্টে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা)। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস (ইনসার্টে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা)। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির নেতা তারেক রহমান। শপথের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়।

এর মধ্যে আলোচনায় আসে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথা। তিনি এখন কী করবেন, তিনি আর কতদিন সরকারি বাসভবনে অবস্থান করবেন, নাকি তা ইতোমধ্যে ছেড়ে দিয়েছেন— এসব নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে ড. ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ যমুনাতেই অবস্থান করছেন। মূলত গুলশানে তার নিজের বাসার কিছু সংস্কার বা ‘রিনোভেশন’ কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যমুনাতে থাকতে পারেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন।

এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনায় থাকছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, ‘এক সপ্তাহের জন্য এখন উনি (অধ্যাপক ইউনূস) যমুনায় আছেন। পরে উনি গুলশানের বাসায় মুভ করবেন। বৃহস্পতিবারও অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন।’

অন্যদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন।

ডিএমপি কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’

অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।’

জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতন হলে ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর গত ১৭ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়েন। দায়িত্ব শেষে কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই তিনি যমুনায় ফিরে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X