কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে : ধর্মমন্ত্রী 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি হজ গাইডদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজি-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে, তাদের কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দিবেন। তিনি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানান।

ইফতার ও সেহরির টাইম জানতে ক্লিক করুন..

ধর্মমন্ত্রী আরও বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃন হয় সে বিষয়ে সকলকে শতভাগ আন্তরিক হতে হবে। তিনি হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ করেন।

মন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।

এসময় হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১০

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১১

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১২

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৩

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৪

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৫

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৬

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৭

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৮

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৯

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

২০
X