স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লাইভ বিপিএল ও লা লিগা নিয়ে ওটিটি দুনিয়ায় আকাশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল বিনোদন বাজারে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল আকাশ গো ওটিটি প্ল্যাটফর্ম। আকাশ ডিজিটাল টিভির উদ্যোগে চালু হওয়া এই অ্যাপে দর্শকরা উপভোগ করতে পারবেন বিপিএল ২০২৬ ও চলমান স্প্যানিশ লা লিগার ম্যাচের লাইভ স্ট্রিমিং, পাশাপাশি দেশি-বিদেশি জনপ্রিয় ওয়েব সিরিজ ও প্রিমিয়াম কনটেন্ট।

ঢাকায় ৬ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ গো অ্যাপে বর্তমানে বিপিএলের লাইভ ম্যাচের পাশাপাশি লা লিগার খেলা দেখা যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হটস্টার স্পেশালস, জিওসিনেমা, জি এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নির্বাচিত ওয়েব সিরিজ। অ্যাপটির সাবস্ক্রিপশন ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

আকাশ গো-তে দর্শকদের জন্য দুটি সাবস্ক্রিপশন প্যাক চালু করা হয়েছে— গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবাররা স্মার্টফোন, ট্যাবলেট এবং ওয়েবসাইট (www.akashgo.com)–এর মাধ্যমে কনটেন্ট উপভোগ করতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে একসঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিংয়ের সুবিধাও থাকছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন

এদিকে, আকাশ ডিজিটাল টিভির ডিটিএইচ গ্রাহকদের জন্য চালু করা হয়েছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তারা বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজের পাশাপাশি স্থানীয় লাইভ টিভি চ্যানেলও দেখতে পারবেন। উল্লেখ্য, আকাশ ডিজিটাল টিভি বর্তমানে বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) পে-টিভি অপারেটর

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকের চাহিদা ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নতুন সেবা চালু করাই আকাশের লক্ষ্য। আকাশ গো ওটিটি প্ল্যাটফর্ম সেই ধারাবাহিক উদ্ভাবনী প্রয়াসেরই অংশ, যা সারা দেশে সমান মানের ডিজিটাল বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আকাশ গো ও সংশ্লিষ্ট সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দর্শকদের www.akashdth.com ভিজিট করতে অথবা ১৬৪৪২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X