কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:০১ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

আকাশ গোর ওটিটি প্ল্যাটফর্ম। ছবি: সৌজন্য
আকাশ গোর ওটিটি প্ল্যাটফর্ম। ছবি: সৌজন্য

আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আকাশ গো অ্যাপ। এই প্ল্যাটফর্মে বিপিএল ২০২৬ এবং চলমান স্প্যানিশ লা লিগার ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিংসহ হটস্টার স্পেশালস জিওসিনেমা, জি এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখা যাচ্ছে। আকাশ গো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এখন সবার জন্য উন্মুক্ত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আকাশ গো’-তে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক রয়েছে। এগুলো হলো গো প্রাইম এবং গো লা লিগা। সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোন, ট্যাব এবং ওয়েবে (www.akashgo.com) আকাশ গো-এর অনুষ্ঠান দেখতে পারবেন। এটি ওটিটি অ্যাপে একই সঙ্গে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। আকাশ গো অ্যাপটি গুগুল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে।

এ ছাড়াও, আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ গ্রাহকদের জন্য দিচ্ছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তারা বিপিএল, লা লিগা, দেশি-বিদেশি ওয়েব সিরিজ এবং স্থানীয় লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। আকাশ ডিজিটাল টিভি হলো বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (ডিটিএইচ) পে টিভি অপারেটর। কোম্পানিটির লক্ষ্য হল দেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপভোগের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা।

গ্রাহক চাহিদা এবং নতুন নতুন প্রযুক্তির আগমনের সাথে আকাশ নিরবচ্ছিন্নভাবে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করে আসছে এবং আকাশ গো ওটিটি প্ল্যাটফর্ম সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ। এই সমন্বিত সেবা সারাদেশে একই মানের ভৌগোলিক কাভারেজ নিশিচত করে।

www.akashdth.com ওয়েবসাইটে অথবা ১৬৪৪২ নম্বরে কল করে বিস্তারিত জানার সুবিধা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়াল চীন-রাশিয়া

৪৮ বছর পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ

এসেছে বিস্ফোরক, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

১০

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

১১

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

১২

কমছে পানি, খাগড়াছড়িতে উন্নতির পথে বন্যা পরিস্থিতি

১৩

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

১৪

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

১৫

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

১৬

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

১৭

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

১৮

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১৯

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

২০
X