কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বন্ধ ও ভরাট খালগুলো খনন করা হবে : ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ভরাট ও বন্ধ হওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২ মার্চ) সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্যারিস খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রশাসকের সঙ্গে ছিলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা ডিএনসিসির অন্যতম লক্ষ্য। পাশাপাশি খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে। যা নাগরিক সুবিধা ও পরিবেশ রক্ষা উভয়ই নিশ্চিত করবে।

তিনি জানান, দীর্ঘদিন বেদখলে থাকা খালগুলো উদ্ধারে প্রয়োজনে কঠোর আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সব অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএনসিসি প্রশাসক সাধারণ জনগণ ও সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন, এটি উন্নয়ন কাজকে আরও গতিশীল করবে।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সামান্য বৃষ্টিতেই এই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও গভীরতা বজায় রাখা সম্ভব হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X