কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

‘বিরোধীদল ও যুক্তরাষ্ট্র মিলে সেনাসমর্থিত সরকারের চেষ্টা করবে’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি : সংগৃহীত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি : সংগৃহীত

বিরোধীদল ও যুক্তরাষ্ট্র মিলে দেশে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার নয়, সেনাসমর্থিত সরকার গঠনের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

দেশে বিরোধীদল ও পশ্চিমারা মিলে আবারও সেনা সমর্থিত সরকার গঠন করতে পারেন এমন অনুমান করছেন আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘দেশে একটা অচল অবস্থা সৃষ্টি হবে। সেটা বিএনপি এবং পশ্চিমা বৃহৎশক্তিগুলো করবে। তার ফলে জরুরী অবস্থায় সরকার গঠনের সুযোগ হবে। তবে তখন কেয়ারটেকার সরকার হওয়ার সম্ভাবনা একেবারে কম আমি মনে করি। আমেরিকান চাপ অনুযায়ী রাষ্ট্রপতি কিছু লোককে উপদেষ্টা মন্ত্রী করে একটা কেয়ারটেকার সরকার করবেন।’

আসন্ন জাতীয় নির্বাচন যখন এগিয়ে আসছে তখন তিনি বলছেন বিদেশি প্রভাব ও দেশের মধ্যে রাজনৈতিক ঘটনাপ্রবাহ মিলে সঠিক সময়ে নির্বাচন হবে না বলে জানান তিনি।

ফজলুল হক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের মধ্যে কোনো রাজনীতি নেই। শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতায় টিকে থাকার কৌশল। এই দুই দল নির্বাচনের জন্য সুষ্ঠু মানবিক সম্পর্কে আসতে পারছে না। এজন্য আমার মনে হয় নির্ধারিত তারিখে স্বাভাবিক নির্বাচন হবে না। নানাভাবে দেশে অসন্তোষ সৃষ্টি করতে পারে। দরকার হলে টাকা খরচ করে হলেও করতে পারে। এখানে আমেরিকার একান্ত অনেক বুদ্ধিজীবি আছে যারা নির্বাচন বা রাজনৈতিক ঘটনা নির্ধারিত করে।’

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগ কোনো ক্রমে ক্ষমতায় বসে যায় আবার তাহলে বিএনপিসহ আরও অনান্য দল সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দেবে না, গণ্ডগোল করে সরকারের কাজে বাধা সৃষ্টি করতে চাইবে। আবার আমেরিকানরা সরকারকে রক্ষা করতে চাইবে বাংলাদেশে এসে তাও না। বড় রাষ্ট্রগুলো তারা নির্বাচনই গণতন্ত্র আবার গণতন্ত্রই নির্বাচন এরকম একটা ধারণা সারা দুনিয়ার মানুষকে দেওয়ার চেষ্টা করছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X