কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে থাকা বাংলাদেশিদের নিয়ে যে বার্তা দিলেন রাষ্ট্রদূত

সংবাদ সম্মেলনে কথা বলেন ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলেন ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। ছবি : সংগৃহীত

ইরানের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলোচনা করেন তিনি।

রাষ্ট্রদূত জানান, ইরানে বর্তমানে কতজন বাংলাদেশি অবস্থান করছেন—এর সঠিক পরিসংখ্যান তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কোনো ধরনের সহযোগিতা চাওয়া হলে বা প্রয়োজনীয় তথ্য জানানো হলে ইরান সরকার সর্বোচ্চ ও যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ইরান নাগরিকদের বিদেশি হিসেবে আলাদা করে দেখে না। দেশে অবস্থানরত যেকোনো ব্যক্তি সমস্যায় পড়লে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে সহমর্মিতা জানিয়েছে। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা ইরানের সঙ্গে যোগাযোগ করেছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কথা উল্লেখ করেন তিনি। এসব বৈঠকের ছবি তিনি ইরানে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা এই যুদ্ধ চলাকালেও কোথাও আশ্রয় নেননি, তিনি জনগণের সঙ্গেই ছিলেন। বিশিষ্ট সাহাবি খালেদ (রা.) মৃত্যুর আগে বলে গেছেন ‘জনগণের মধ্য থেকে বিদায় নেওয়াই অনেক বেশি গৌরবের’। আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমাদের মহান নেতা পবিত্র রমজান মাসে শাহাদাত বরণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X