কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

চলমান যুদ্ধের কারণে স্থগিত ছিল আয়াতুল্লাহ খামেনির দাফন কার্যক্রম। ছবি : সংগৃহীত
চলমান যুদ্ধের কারণে স্থগিত ছিল আয়াতুল্লাহ খামেনির দাফন কার্যক্রম। ছবি : সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই দেশটির রাজধানী তেহরানে শুরু হবে। এরপর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার (১৩ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, তেহরানে ৪ জুলাই থেকে টানা তিন দিন জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই মাশহাদে তাকে সমাহিত করা হবে।

এর আগে গত মার্চে দাফনের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়েছিল।

৮৬ বছর বয়সী আলি খামেনি গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলি খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ইসলামী বিপ্লব-পরবর্তী ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুর পর পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১০

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১১

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১২

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৩

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৪

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৫

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৬

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৭

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৮

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৯

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

২০
X