কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে এক যৌথ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি জানান, বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা চলমান কূটনৈতিক অগ্রগতি এবং সমঝোতা স্মারক সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘ইরান, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং তিন দেশের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।’

তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, রোববার (১৪ জুন) ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত সমঝোতা স্মারক আগামী রোববার স্বাক্ষরিত হবে না বলে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X