কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে উল্লেখ করে বলা হয়, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব দেওয়া এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামীকাল রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে। তারা হলেন— অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

কালবেলা/এফএফ/এসএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X